শেষ হলো বিশ্ব বাঙালি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হলো প্রথম বিশ্ব বাঙালি সম্মেলন। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি রবীন্দ্রসরোবরে তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশে-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের দেশপ্রেম ও ভালোবাসার বন্ধন জোরালো করতে বেঙ্গলি ইন্টারন্যাশনাল এই সম্মেলনের আয়োজন করে।অনুষ্ঠানে বেঙ্গলি ইন্টারন্যাশনালের সদস্যসচিব গোলাম কুদ্দুস বলেন, বিশ্ব যখন যুদ্ধাপরাধীদের বিচার দেখতে বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে, তখন স্বাধীনতাবিরোধীরা বিচার নস্যাৎ করতে অপতৎপরতা চালাচ্ছে। দ্রুত এই বিচার শেষ করতে হবে। তিনি বলেন, ‘আমরা দেখতে চাই জাতি কলঙ্কমুক্ত হয়েছে।’আয়োজক সংগঠনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বেঙ্গলি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা লন্ডন-প্রবাসী বেণু ভূষণ চৌধুরী, আয়ারল্যান্ড-প্রবাসী শান্তি শ্রী, কার্যকরি সদস্য হাসান আরিফ প্রমুখ।গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সমাপনী অনুষ্ঠানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাজ্য ও ভারত থেকে আসা শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। সুকন্যা নৃত্যাঙ্গনের শিশুরা পরিবেশন করেন দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ। আদিবাসী কালচারাল ফোরামের সদস্যরা পরিবেশন করেন দলীয় আদিবাসী নৃত্য। দলীয় কবিতা আবৃত্তি করেন সাম্পানের সদস্যরা। এনামুল হক বাবু, ডালিয়া আহমেদের আবৃত্তি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।বেঙ্গলি ইন্টারন্যাশনাল আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ২০টি দেশের প্রায় আড়াই শ প্রবাসী বাঙালি অংশ নেন।