শেষ হলো বেঙ্গল বৈশাখী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘বেঙ্গল বৈশাখী উৎসব ১৪২১’ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার।
উৎসবের শেষ দিন অনুষ্ঠান শুরু হয় ফিরোজ খানের সেতারবাদনের মাধ্যমে। ফিরোজ খান পরিবেশন করেন রাগ গাওতী এবং ধুন খাম্বাজ মিশ্র। এর পরই ছিল হাসান আরিফের আবৃত্তি। অদিতি মহসিন, মিতা হক, সাদি মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা ও ইফ্ফাত আরা দেওয়ান পরিবেশন করেন রবীন্দ্রনাথ, তিন কবির গান আর পুরোনো বাংলা গান। অনুষ্ঠান শেষ হয় ফরিদা পারভীনের লালনগীতি দিয়ে।

ডিআরইউর নববর্ষ উদ্যাপন:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার বাংলা নববর্ষ উদ্যাপন করেছে। সকালে উৎসবমুখর পরিবেশে পিঠা-পুলি, মোয়া-খই-বাতাসাসহ বাঙালি ঐতিহ্যের নানা খাবারের স্বাদ নিয়ে বর্ষবরণ উৎসব শুরু হয়। সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইলিয়াস খান, নববর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক শরীফুল ইসলাম প্রমুখ।