শেষ হলো বৈসাবি উৎসব
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আদিবাসী সম্প্রদায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের সমাপ্তি টেনেছে। পাশাপাশি উদ্যাপিত হয়েছে মারমা সম্প্রদায়ের পানিবর্ষণ উৎসব সাংগ্রাই।রাঙামাটি ও বান্দরবানে উৎসব পালনে উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও খাগড়াছড়িতে আদিবাসীদের মধ্যে এ নিয়ে বাড়তি উচ্ছ্বাস লক্ষ করা যায়নি। বরং অনেক জায়গায় আদিবাসীদের উৎসবের আনুষ্ঠানিকতা পালনে বাধা দেওয়া হয়েছে। তবে তিন জেলাতেই প্রশাসনের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্যে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়। আমাদের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও দীঘিনালা প্রতিনিধির পাঠানো খবর:রাঙামাটি: দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে সাংগ্রাই উপলক্ষে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) পানি উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয় মাঠ ও আশপাশে জমে ওঠে মেলা।মাসসের সভাপতি ও কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসু চাইন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিশ্বজিত্ ভট্টাচার্য, মাসসের প্রধান উপদেষ্টা চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মাসসের সাধারণ সম্পাদক অংচা প্রু মারমা, উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক অংসুই প্রু চৌধুরী প্রমুখ।এ ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরোনো আদালত ভবন মাঠে লোকসংস্কৃতি মেলার আয়োজন করা হয়।বান্দরবান: গতকাল মারমা আদিবাসীদের ঐতিহ্যবাহী পানিবর্ষণ উৎসব ‘সাংগ্রাই’ উদ্যাপিত হয়েছে। এর আগে বুধবার বৈসাবি ও বাংলা নববর্ষ উদ্যাপন করে জেলার আদিবাসী ও বাঙালিরা। তবে গতকালের পানি উৎসবে কয়েকজন আদিবাসী যুবকের খারাপ আচরণের ঘটনায় সাংবাদিকেরা প্রতিবাদ মিছিল করেছেন। বিকেল চারটায় জেলা শহরের পুরোনো রাজবাড়ীর মাঠে পানি উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর। সন্ধ্যায় মারমা শিল্পী গোষ্ঠী আদিবাসী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। আজ শুক্রবার বেলা তিনটায় আবারও পানিবর্ষণ উৎসব অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার পয়লা বৈশাখের দিনে বর্ষবরণ ও বৈসাবি উৎসব পাশাপাশি অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি: সাংগ্রাই উৎসবে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মধ্যে কোনো বাড়তি আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা যায়নি। সম্প্রতি খাগড়াছড়িতে সহিংস ঘটনায় তাদের মধ্যে এবার কোনো আনন্দ-উচ্ছ্বাস ছিল না। তবে বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আদিবাসী পল্লিগুলোতে আতঙ্ক আর বাধার মধ্যে পালন করা হয়েছে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব। উৎসব উদ্যাপন করায় উপজেলার বাবুছড়া নোয়াপাড়া গ্রামের তিন তরুণকে বেঁধে গ্রামে ঘুরিয়েছে বৈসাবি বর্জনকারী একটি সংগঠন। তবে আদিবাসীদের জন্য বৈসাবির অভাব পূরণ করেছে বর্ষবরণ উৎসব। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, বৈসাবি পালনে বাধার ব্যাপারে কোনো আদিবাসী পুলিশের কাছে অভিযোগ করেনি। আবদুল হালিম নিজেকে মালেক শাহর দায়িত্বপ্রাপ্ত খাদেম ও গদিনসীন পীর দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সন্ত্রাসীরা ভাঙচুর চালিয়েছে। লুট করে নিয়ে গেছে ভক্তদের দান করা এক লাখ টাকা ও দুই লাখ টাকার মালামাল।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় হালিম বাদী হয়ে মামলা করেছেন। শুনেছি, তিনি মাজারের নামে প্রতারণা করেন। প্রতারণার অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।