শেষ হলো মিডিয়া কাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে বিএসজে-অনুপ বিশ্বাস মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে ওসমানুল হক একাদশ। এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা বদরুল হুদা একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ অমীমাংসিত ছিল। টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট (বিএসজে) এই টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার। বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বিএসজেএর সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক রুবেল খান ও টুর্নামেন্টের আহ্বায়ক দেবাশীষ বড়ুয়া প্রমুখ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বদরুল হুদা একাদশের সুমন গোস্বামী। ফাইনালের সেরা খেলোয়াড় হন বিজয়ী দলের বাবুন পাল।