শেষ হলো মুক্তিযুদ্ধের বিজয় মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত ১৬ দিনব্যাপী বিজয় মেলা গত রোববার রাতে শেষ হয়েছে। ১০ ডিসেম্বর এ মেলা শুরু হয়।পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক ম হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলার মহাসচিব বদিউল আলম। মেলায় প্রতিদিন আয়োজন করা হয় মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। মেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, বইমেলা, ২০ দিনব্যাপী লোকজ, কারু ও কুটিরশিল্প মেলা।