শেষ হলো ‘রোড টু সুন্দরবন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটন মেলা ও কনসার্টের মধ্য দিয়ে গতকাল শনিবার বিভাগীয় শহর খুলনায় শেষ হয়েছে ‘রোড টু সুন্দরবন’ রোড শো। ২৪ সেপ্টেম্বর কক্সবাজার থেকে এর যাত্রা শুরু হয়।্রএটি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, গোপালগঞ্জ, বাগেরহাট, মংলা হয়ে গত শুক্রবার খুলনা পৌঁছায়।খুলনার সার্কিট হাউস মাঠে মেলা এবং সন্ধ্যায় কনসার্ট হয়। গানের ফাঁকে ফাঁকে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। মেলার উদ্বোধন করেন্রপ্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।্রউপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান প্রমুখ।