শেষকৃত্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ার আধুনগর মছদিয়া এলাকার আলোকিত সমাজ গঠনে তাঁর অবদান যথেষ্ট। তিনি প্রতিটি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখতে চেষ্টা করতেন।গতকাল শনিবার লোহাগাড়ার মছদিয়া জ্ঞান বিকাশ বিহার প্রাঙ্গণে প্রয়াত অধ্যক্ষ বিজয়বোধি মহাথেরর শেষকৃত্যানুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। ধর্মসেন মহাথেরর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, রামু উপজেলার চেয়ারম্যান থোয়াইচিং মারমা, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। আরও উপস্থিত ছিলেন অরুণ বড়ুয়া, গোপাল বড়ুয়া, জামাল উদ্দিন প্রমুখ। সভা উপস্থাপনা করেন অর্থদর্শী বড়ুয়া।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি