শেষরক্ষা হলো না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির মামলায় আদালত তিন বছরের কারাদণ্ড দিলে আত্মগোপন করেন সুশীল কুমার। নিজ জেলা ছেড়ে আবাস গড়েন অন্য জেলায়। কেটে যায় নয়টি বছর। কিন্তু শেষ রক্ষা হয়নি।গত রোববার সকালে সিরাজগঞ্জের নিমগাছি গ্রাম থেকে পুলিশ সুশীলকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি পাবনার সুজানগর উপজেলার শ্যামগঞ্জ গ্রামে।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, ১৯৯৬ সালে একটি চুরির ঘটনায় সুশীলের বিরুদ্ধে মামলা হয়। ২০০২ সালে পাবনার আমলি আদালত-১ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় হওয়ার পর সাজার হাত থেকে রক্ষা পেতে গ্রাম ছাড়েন তিনি। পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি গ্রামে। নতুন বাড়ি করে জীবনযাপন শুরু করেন সেখানে।সুজানগর থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল আটটার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে সুশীলকে গ্রেপ্তার করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।