শোক
মাওলানা রহমত উল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষাসাচিব ও শহরের মধ্য মেড্ডার বাইতুল সালাম স্কুল মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ (৬৫) গত শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও সাত কন্যা রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানে জানাজার পর তাঁকে গ্রামের বাড়ি সুলতানপুর উত্তর জাঙ্গালে দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
সুরাইয়া চৌধুরী
সাবেক উপসচিব মো. নজরুল ইসলামের স্ত্রী সুরাইয়া চৌধুরী (৬২) গত শনিবার রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার বাদ ফজর তাঁকে মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়। তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
চৌধুরী হারুন আকবর
অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার চৌধুরী হারুন আকবর (৬৪) গত শনিবার সিলেটের আম্বরখানার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে তাঁকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের দর্গাহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।
শফিকুর রহমান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা শফিকুর রহমান (৭০) গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বিকেলে জানাজা শেষে তাঁকে কমলগঞ্জ পৌরসভার নছরতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমানের বড় ভাই। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।
দেবমায়া রায় চৌধুরী
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ডাকবাংলো সড়ক এলাকার বাসিন্দা দেবমায়া রায় চৌধুরী (৮০) গত শনিবার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি ছয় ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। শনিবার রাতে পারিবারিক শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীর মা। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।