শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সলিম উদ্দিন
বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুরের ধনতলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা, সাবেক শিক্ষক ও প্রবীণ সাংবাদিক সলিম উদ্দিন (৬৯) লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ আসর ধনতলা ঈদগাহ্ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। সলিম উদ্দিন স্বাধীনতার পর শিক্ষকতার পাশাপাশি স্থানীয় প্রতিনিধি হিসেবে দৈনিক পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক সংবাদ-এর নসরতপুর ও পরে নওগাঁ জেলা প্রতিনিধি এবং শেষে দৈনিক ইত্তেফাক-এর নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি