শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইদা আক্তার
শিল্পপতি আলহাজ ইউনুস বাদলের মা সাইদা আক্তার (৬২) গত শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নরসিংদীর শিবপুর থানার কালুয়ারকান্দা গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে তাঁর। মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় আগামী শুক্রবার বাদ আসর টঙ্গীর নিশাতনগর বাদাম বাজারে সুপ্রভ স্পিনিং মিল প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
মকবুল হোসেন
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক উপপরিচালক মকবুল হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ নভেম্বর। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।