শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু তাহের ভূঁইয়া
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের ভূঁইয়া (৭১) গত সোমবার রাত দুইটার দিকে ঢাকা সেনানিবাসের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিতাশ চৌধুরী নামে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আবু তাহের ভূঁইয়া শিক্ষকতার পাশাপাশি শিল্প ও সাহিত্যচর্চায় অগ্রগণ্য ছিলেন। তিনি ছিলেন কুমিল্লা থেকে প্রকাশিত অলক্ত সাহিত্য পত্রিকার সম্পাদক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে জসীমউদ্দীন: কবিতা গদ্য ও স্মৃতি, নিষিদ্ধ নজরুল ও অন্যান্য প্রসঙ্গ, কুমিল্লায় নজরুল: স্মৃতি প্রেম পরিণয় ও মেজর এম এ গণির আত্নজীবনী।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কমলা রানী দাস
কমলা রানী দাস (৬৫) গত সোমবার বাংলাদেশ সময় দুপুর একটায় কানাডার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কমলা রানী দাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক কর্মকর্তা কানাডাপ্রবাসী আনন্দ মোহন দাসের স্ত্রী এবং প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর লাল দাসের বোন। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি