শোক
মো. আজিজুর রহমান
রাজধানীর উত্তর যাত্রাবাড়ী নিবাসী ও বিজেএমসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ মো. আজিজুর রহমান (৭৪) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার সকালে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি যাত্রাবাড়ী এলাকার সমাজসেবক তারেক আজিজের বাবা। বিজ্ঞপ্তি।
শুভাষিণী পাইক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী দিলীপ কুমার পাইকের মা শুভাষিণী পাইক (৯৩) গতকাল বুধবার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিকেলে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শুভাষিণী পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামের রাষ্ট্রপতি কৃষি স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত কুমুদ বন্ধু পাইকের স্ত্রী। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি