শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিউল করিম
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল করিম (৫৬) গত শুক্রবার রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

উম্মে কুলছুম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সমাজসেবী উম্মে কুলছুম (৬২) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে ঢাকার শহীদ একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলা যুবলীগের নেতা ও দমদমা গ্রামের বাসিন্দা মাসুম চৌধুরীর মা। গতকাল শনিবার সকালে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

শ্রাদ্ধ
কাজলরেখা দেবী
ময়মনসিংহ ভিক্টোরিয়া মেডিকেল, ছোটবাজারের বাসিন্দা কাজলরেখা দেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিথি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠান হবে আজ রোববার। ২০১২ সালের ২৯ ডিসেম্বর তিনি মারা যান। তিনি অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নীহাররঞ্জন দেবনাথের স্ত্রী। আজ দুপুর ১২টায় ঢাকার স্বামীবাগের লোকনাথ বাবার মন্দিরে শ্রাদ্ধ ক্রিয়াদি সম্পন্ন হবে। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
মোজাফফর হোসেন
প্রগতিশীল লেখক, অনুবাদক ও দর্শনের অধ্যাপক মোজাফফর হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর। তাঁর আত্মার শান্তি কামনা করতে পরিবারের পক্ষ থেকে গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তিনি ১২ বছর বিজ্ঞানচেতনা পরিষদের সভাপতি ছিলেন। এ ছাড়া বাংলাদেশ লিটারারি রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ধানমন্ডির সুরধুনীর সঙ্গে জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি।

আবদুল হালিম
বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক এ জে এম আবদুল হালিম মোল্লার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৭ নভেম্বর। এ উপলক্ষে মরহুমের ঢাকার মাদারটেকের বাসভবন এবং নরসিংদীর কাঁঠালিয়ায় গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।