শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়াজ মোহাম্মদ খান
ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান (৫৭) গতকাল রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব লালমাটিয়ায় জানাজা শেষে দাফনের জন্য তাঁর মরদেহ মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিজ্ঞপ্তি।

মো. মোস্তফা
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রবীণ সদস্য মো. মোস্তফা (৭৫) গত শনিবার রাজধানীর তেজকুনিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সমিতির পক্ষ থেকে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।