শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শাজাহান
মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, ঢাকা মহানগরের সাবেক সদস্যসচিব হাওলাদার মো. শাজাহান গত রোববার হৃদ্রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ ওই দিন বাদ আসর সূত্রাপুর পঞ্চায়েত কমিটি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়৷ তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন৷ আগামী শুক্রবার বাদ জোহর তাঁর বাসভবনে (২৩ শ্রীশদাস লেন, বাংলাবাজার) কুলখানির আয়োজন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷