শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আমিনুল আলম
ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মো. আমিনুল আলম কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে স্কোয়াড্রন লিডার এবং জিএমজি এয়ারলাইনস লিমিটেড ও ইউনাইটেড এয়ার লিমিটেডে পাইলট হিসেবে কাজ করেছেন। তাঁর মরদেহ টরন্টোতে দাফন করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

কাজী মো. ওবায়দুর রশীদ
বাংলাদেশের মুদ্রণশিল্পের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কাজী মো. ওবায়দুর রশীদ (৭৯) গত শুক্রবার রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জিয়াউর রশীদ রূপমের বাবা। বিজ্ঞপ্তি।

ওমর ফারুক
ফেনীর জয়নাল হাজারী কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক ওমর ফারুক (৪৫) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সোমবার সকালে সোনাগাজী উপজেলার রাঘবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। ফেনী অফিস।

হাসিনা আফরোজ সিদ্দিক
অবসরপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ আমানউল্লাহর স্ত্রী হাসিনা আফরোজ সিদ্দিক (৬১) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আত্মার শান্তি কামনায় আগামী শুক্রবার বাদ আসর পিংক সিটির বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে তাঁর শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
কে এম সোবহান
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কে এম সোবহানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।