শোক
এ এন মোহাম্মদ শহিদ সিনহা
ভাষাসৈনিক ও শিল্প উদ্যোক্তা এ এন মোহাম্মদ শহিদ সিনহা (৭৯) গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। উত্তরা জামে মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আগামী রোববার আসরের নামাজের পর উত্তরায় (সেক্টর-৩, রোড-৯, বাসা-৭) তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
দিলীপ কুমার সাহা
নারায়ণগঞ্জের ব্যবসায়ী দিলীপ কুমার সাহা গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী ও চার পুত্র রেখে গেছেন। তিনি ব্রিটিশ-ভারতের কৃষক আন্দোলনের নেতা কমরেড ভুপেন কুমার সাহার ছেলে। বিজ্ঞপ্তি।
কুলখািন
মহিতুর রহমান চৌধুরী
সমাজসেবক মহিতুর রহমান চৌধুরীর কুলখানি আজ ২ জানুয়ারি শুক্রবার। এ উপলক্ষে তাঁর উত্তরার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
চেহলাম
আবুল হোসেন সওদাগর
ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন সওদাগরের চেহলাম আজ ২ জানুয়ারি। এ উপলক্ষে শুক্রবার সকালে ফেনী সদরের সুন্দলপুর গ্রামের নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য মরহুমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।