শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাম্মৎ ফজিলাতুন্নেসা
সমাজসেবিকা মোসাম্মৎ ফজিলাতুন্নেসা (৬৭) গতকাল রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা গতকাল বাদ মাগরিব মোহাম্মদপুর নূরজাহান রোডের বাইতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আজ সোমবার মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ফজিলাতুন্নেছা মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মহিউদ্দিন আহমেদের স্ত্রী। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। বাসস।