শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়া জাহাঙ্গীর হোসেন
জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম মিয়া মুসা হোসেন ও দৈনিক ডেসটিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মিয়া বাবর হোসেনের ছোট ভাই মিয়া জাহাঙ্গীর হোসেন (৫৫ ) গত শনিবার রাতে খুলনার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইিহ রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে গেছেন। বিজ্ঞপ্তি।


মৃত্যুবার্ষিকী

তোফায়েল আহমেদ চৌধুরী
তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহমেদ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে৷ এ উপলক্ষে আজ বাদ আসর তেজগাঁও কলেজ শিক্ষক মিলনায়তনে প্রাক্তন ছাত্রছাত্রীদের ও কলেজ প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে৷ এতে কলেজের সব শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷