শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোফাজ্জল হোসেন
নীলফামারী থেকে প্রকাশিত সাপ্তাহিক নীলসাগর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন (৮০) গতকাল রোববার জেলা সদরের চাঁদেরহাট দেওয়ানীপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তোফাজ্জল বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের রংপুর অফিসের প্রধান জুয়েল আহমেদের বাবা। নীলফামারী প্রতিনিধি।

এম এ সামাদ
জামালপুর শহরের মুকুন্দবাড়ি ভোকেশনাল রোডের বাসিন্দা এম এ সামাদ (৯০) গতকাল রোববার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। এম এ সামাদ জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহর বাবা। স্থানীয় কাচারি শাহী জামে মসজিদ মাঠে আজ সোমবার বেলা নয়টায় প্রথম ও গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন কর হবে। জামালপুর প্রতিনিধি।