শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুবুল আলম
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের (জেবিএফএইচ) পরিচালক মাহবুবুল আলম বাবু (৫৫) গত রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জেবিএফএইচের সামনে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

উম্মে কুলসুম
নওগাঁর বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও কলাম লেখক উম্মে কুলসুম (৮০) গত রোববার দিবাগত রাত একটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর স্থানীয় নওজোয়ান মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি নওগাঁ জেলা মহিলা সমিতি এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করেন। উম্মে কুলসুম নওগাঁর প্রবীণ ও বিশিষ্ট বাম রাজনীতিক নওগাঁ পৌরসভার প্রথম চেয়ারম্যান এম এ রকীবের স্ত্রী। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।

পূর্ণেন্দু শেখর সরকার
ময়মনসিংহ এডওয়ার্ড ইনস্টিটিউটের সাবেক শিক্ষক পূর্ণেন্দু শেখর সরকার (৭২) গত বৃহস্পতিবার রাতে কলকাতার একটি হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। তিনি বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল এবং মিটফোর্ড মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক বিমল চন্দ্র শীলের শ্বশুর। বিজ্ঞপ্তি।

অরুণচন্দ্র দাস
বিশিষ্ট তবলাশিল্পী অরুণচন্দ্র দাস (৪৫) গত শুক্রবার মারা গেছেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে যান। অরুণচন্দ্র বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তবলা বাজাতেন। ছায়ানট, নজরুল ও আব্বাসউদ্দীন একাডেমিতে তবলা শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি ঢাকা শুদ্ধসংগীত প্রসার গোষ্ঠীর প্রচার সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।

অলিউর রহমান
ফরিদপুর শহরের রঘুনন্দনপুর মহল্লার বাসিন্দা, বিএডিসির অবসরপ্রাপ্ত স্টোরকিপার এস এম অলিউর রহমান (৬১) গত রোববার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে রঘুনন্দনপুরের হাউজিং মসজিদে জানাজা শেষে তাঁকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি মাছরাঙা টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি জাহিদুর রহমানের বাবা। ফরিদপুর অফিস