শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহসীনুল কবীর
বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীনুল কবীর (৫৬) গতকাল সোমবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মহসীনুল কবীর আশির দশক থেকে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেন। বিজ্ঞপ্তি।

মোস্তাফিজুর রহমান
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (৭০) গত রোববার রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর জানাজা শেষে ওই ইউনিয়নের পাতিলাখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর ছেলে বাগেরহাট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি নিয়ামুল হাদী। বাগেরহাট প্রতিনিধি।