শোক
সিরাজ উদ্দিন বুলবুল
সিরাজ উদ্দিন বুলবুল (৬২) গত বুধবার রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজে) সদস্য ও ঢাকা ট্রিবিউন পত্রিকার ক্রীড়া প্রতিবেদক মাজহার উদ্দিনের বাবা। রাজধানীর লালবাগের তালগাছ মসজিদে গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে মরহুমের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
পিনাকি ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজসেবক পিনাকি ভট্টাচার্য (৮৬) গত বুধবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পিনাকি ‘সৎসঙ্গ বিহার’ ব্রাহ্মণবাড়িয়া ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জন্য জমি দান করেন। এ ছাড়া জেলার ভুবন মঙ্গল কীর্ত্তন সমিতি ও কাল ভৈরব মন্দির পরিচালনা কমিটির সভাপতি এবং মহাদেব ট্রাস্টির সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহেশ ট্রাস্টের ট্রাস্টি ছিলেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় ‘সৎসঙ্গ বিহার’ ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আজ শুক্রবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।