শোক
উইলফ্রেড রড্রিগ্স
বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব উইলফ্রেড রড্রিগ্স (৭০) গতকাল শনিবার বিকেলে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ রোববার সকালে তেজগাঁও গির্জায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
মঞ্জুরুল ইসলাম চৌধুরী
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী (৪৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সুনামগঞ্জ অফিস।
রঞ্জিত রুদ্রপাল
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগান এলাকার বাসিন্দা, সংস্কৃতিকর্মী ও কাপনাপাহাড় শ্রমকল্যাণ কেন্দ্রের চিকিৎসা সহকারী রঞ্জিত রুদ্রপাল (৪৩) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।—জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।
সৈয়দা জাকিয়া খাতুন
শিক্ষাবিদ সৈয়দা জাকিয়া খাতুন (৮৬) গত বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৮৫ সালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ হিসেবে অবসর নেন। এর আগে তিনি বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ওই দিনই বাদ আসর জানাজার পর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
মোসলেম উদ্দীন শেখ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের নতুন বাজার মহল্লার বাসিন্দা ব্যবসায়ী মোসলেম উদ্দীন শেখ (৮০) গতকাল শনিবার সকালে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ভাই রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর সান্তাহার পৌর বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে দোগাছী গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি