শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এম ওহিদুর রহমান
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এস এম ওহিদুর রহমান (৪২) গতকাল শুক্রবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকায় বসবাস করতেন। ঢাকা থেকে লাশ আসার পর ঝিনাইদহ, কালীগঞ্জ ও নিজ গ্রাম ফুরসন্দিতে তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।