শোক
রণজিৎ চন্দ্র দাস
কুমিল্লা নগরের মনোহরপুর সংবাদ বিচিত্রার পরিচালক ও সংবাদপত্র ব্যবসায়ী রণজিৎ চন্দ্র দাস (৭০) আর নেই। গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় জেলার আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের সৈয়দপুরে নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। তিনি মা, স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, দুই ভাই ও দুই বোন রেখে গেছেন। বিকেল চারটায় সৈয়দপুর শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। রণজিৎ চন্দ্র দাস স্বল্পভাষী ও অসম্ভব বিনয়ী ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
নারায়ণ চন্দ্র রায়
রাজবাড়ীর গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ণ চন্দ্র রায় (৭০) গতকাল রোবববার দুপুরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষনিঃশেষ ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রাত নয়টায় পৌরসভার কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর অন্তে৵ষ্টিক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি