শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহিমা খন্দকার

রহিমা খন্দকার (৭৭) গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন শনিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বরিশালে জানাজা শেষে নগরের মুসলিম গোরস্থানে স্বামী হাবিবুর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। রহিমা খন্দকার এলজিআরডির সাবেক প্রকৌশলী এ কে এম মোস্তাফিজুর রহমান ও সাধারণ বীমা করপোরেশনের পরিচালক এ কে এম মিজানুর রহমানসহ ছয় ছেলে, পাঁচ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।