শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবদুল ওহাব
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সাবেক মহাপরিচালক মো. আবদুল ওহাব (৭৬) গত বৃহস্পতিবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব কাবিলপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদ্রোগসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। আবদুল ওহাব স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস