শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম নায়েব আলী
বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ এম নায়েব আলী ১৯ জুন ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। নায়েব আলী স্ত্রী, পাঁচ মেয়ে, তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২০ জুন জানাজার পর তাঁকে বনানীর সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ আসর উত্তরার নিজ বাসভবনে এক দোয়া মাহফিল হবে। বিজ্ঞপ্তি।

মীর খালিদ হোসেন চন্দন
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মীর খালিদ হোসেন চন্দন (৪৮) ২১ জুন বিকেলে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ দিন আগে তাঁর হৃদ্যন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। মীর খালিদ হোসেন দুই মেয়ে রেখে গেছেন। ২২ জুন সকালে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।