শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ তৈয়বুর রহমান
বাগেরহাটের ফকিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ শেখ তৈয়বুর রহমান (৮১) গতকাল শুক্রবার খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফকিরহাট কলেজ প্রাক্তন ছাত্র সমিতি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।
ওয়াজ উদ্দিন
ভাষাসংগ্রামী ওয়াজ উদ্দিন (৮১) গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ওয়াজ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অবসরজীবনে সমাজসেবামূলক কাজে যুক্ত হন। তাঁর মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি।
খন্দকার মাসুদুর রহমান
জামালপুর হোমিও কলেজের অধ্যক্ষ মাদারগঞ্জ পৌরসভার বানিকুঞ্জ এলাকার বাসিন্দা খন্দকার মাসুদুর রহমান গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। সাহিত্যমোদী মাসুদুর রহমান মাদারগঞ্জ উদয়ন সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সংঘের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে বালিজুড়ী এসএম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি