শোক
জাহিদুল ইসলাম খোকন

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সহসভাপতি ও আরামবাগ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খোকন (৫৮) গতকাল রোববার ভোরে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
জহিরুল ইসলাম খান
নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খান (৬৪) গতকাল রোববার সকালে উপজেলা সদরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে উপজেলা খেলার মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ি দেওগাঁয়ে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।
আবুল কালাম আজাদ
নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ (৫৮) হৃদ্রোগে গতকাল রোববার বিকেলে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ সোমবার জানাজা শেষে তাঁকে দাফন করার কথা রয়েছে। নাটোর প্রতিনিধি।