শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্র কুমার ঘোষ
মুক্তিযোদ্ধা সুচিত্র কুমার ওরফে খোকন ঘোষ গতকাল রোববার দুপুরে কুড়িগ্রামের মিস্ত্রিপাড়ায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বিকেলে কুড়িগ্রাম ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। রাতে কুড়িগ্রাম পৌর শ্মশানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা শোক প্রকাশ করেছেন।