শোক
এড্রিক বেকার
টাঙ্গাইলের মধুপুর গড়ের কাইলাকুড়ি স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. এড্রিক বেকার (৭৪) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার দুপুরে নিজের প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রে শেষনিশ্বাস ত্যাগ করেন। নিউজিল্যান্ডের নাগরিক ডা. বেকার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অবস্থান করে মানুষকে স্বাস্থ্যসেবা দিতেন। বেকার ১৯৪১ সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিন্টনে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে বাংলাদেশে আসেন বেকার। ১৯৮৩ সাল থেকে মধুপুরে অবস্থান করে তিনি সাধারণ মানুষকে বিনা পয়সায় চিকিৎসাসেবা দিতেন। আজ বুধবার সকাল ১০টায় কাইলাকুড়ি স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে সমাহিত করা হবে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জজ কোর্টের প্রবীণ আইনজীবী মো. সাখাওয়াত হোসেন (৮১) বার্ধক্যজনিত কারণে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ ফরিদপুর জেলা আইনজীবী ভবনে এনে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে স্থানীয় চকবাজার জামে মসজিদে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ফরিদপুর অফিস