শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এন আনোয়ারা বেগম

এ এন আনোয়ারা বেগম
এ এন আনোয়ারা বেগম

ভাষাসংগ্রামী এ এন আনোয়ারা বেগম (৮৭) গত ১ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পটুয়াখালীর কলাপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ছিলেন। রাতেই বাদ এশা নামাজে জানাজা শেষে তাঁকে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়। আজ শুক্রবার বাদ আসর আনোয়ারা বেগমের বড় ছেলের বাসায় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।