শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. কামরুজ্জামান
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা পরিচালক অধ্যাপক মো. কামরুজ্জামান (৭৬) গত ৩১ আগস্ট ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। হজরত শাহজালাল (র.) এর দরগা-সংলগ্ন কবরে তাঁকে দাফন করা হয়েছে। মো. কামরুজ্জামান দুই দফায় বিএমএর সিলেট শাখার সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।

সেহেলী পারভীন
পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার স্ত্রী সেহেলী পারভীন (৪৫) গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বিকেলে পটুয়াখালী বড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি দুমকি উপজেলার পাঙ্গাসিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। পটুয়াখালী অফিস।