শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফেরকান সিকদার (৫৩) গতকাল শনিবার দুপুর পৌনে ১২টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি হৃদ্যন্ত্র, কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন৷ গত শুক্রবার তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়৷ তিনি মা-বাবা, স্ত্রী, এক মেয়ে, ভাইসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন৷ মরহুমের মরদেহ আজ রোববার পটুয়াখালী এসে পেঁৗছানোর কথা রয়েছে৷ পটুয়াখালী অফিস৷