শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক জরিনা জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ড. জরিনা জামান (৭৮) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার বাদ জুমা মিশিগানের ক্যানটন মসজিদে জানাজা শেষে মরহুমাকে ওয়েস্টল্যান্ডের ইসলামিক মেমোরিয়াল গার্ডেনে দাফন করা হয়। তিনি দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জরিনা জামানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে সবাইকে অনুরোধ জানিয়েছে পরিবার। জরিনা জামান ১৯৯০-১৯৯৯ মেয়াদে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য ছিলেন। একজন সফল ক্রীড়াবিদ ও সংগঠকও ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।