শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মান্নান হাওলাদার
বরিশাল বারের সাবেক সভাপতি ও সরকারি কৌঁসুলি আবদুল মান্নান হাওলাদার (৮৬) গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় বরিশালের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘ ৫০ বছরের কর্মজীবনে তিনি সহকারী কৌঁসুলি এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে ছিলেন। আবদুল মান্নান হাওলাদার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।

মো. ইসমাইল
মুক্তিযোদ্ধা ও সাবেক উপসচিব মো. ইসমাইল (৬২) গত ২৮ সেপ্টেম্বর সৌদি আরবের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মো. ইসমাইল হজ পালন শেষে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পবিত্র মক্কা নগরের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মৃত্যুতে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। বিজ্ঞপ্তি।