শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক গভর্নর, তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান (৯৩) বার্ধক্যজনিত রোগে ভুগে গতকাল রোববার বিকেলে শেরপুর শহরের খরমপুর এলাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন বোন, দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে চাপাতলী পৌর গোরস্থানে দাফন করা হবে। আনিসুর রহমানের মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান এবং জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।