শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে মোশাররফ হোসেন
পুলিশের সাবেক সুপারিনটেনডেন্ট এ কে মোশাররফ হোসেন (৯২) গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে বরগুনায় দাফন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

আবদুর রশীদ
মিল্লাত গ্রুপের প্রধান হিসাবরক্ষক মো. আবদুর রশীদ মিয়া (৫৮) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিন কুমিল্লার মুরাদনগরে স্থানীয় জামে মসজিদে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।