শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরদারমোহাম্মদসাহাবুদ্দিন
বন্ধ থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইসলামিক টিভির চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ সাহাবুদ্দিন মিন্টু (৬০) গত রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ক্রিসেন্ট ইউনাইটেড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গতকাল সোমবার বাদ জোহর ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদে জানাজা শেষে ফরিদপুর শহরের আলীপুর পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।এর আগে বেলা ১২টার দিকে শহরের ঝিলটুলির নিজ বাড়ি সরদার ভিলা চত্বরে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সরদার মোহাম্মদ সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদর্শন করেন। ফরিদপুর অফিস