শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিলুর রহমান
রংপুরের গঙ্গাচড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামিলুর রহমান (৬০) গত মঙ্গলবার রাতে রংপুর ইসলামী কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বিকেলে জানাজা শেষে উপজেলার সর্দারপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

সন্তোষ কুমার মণ্ডল
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার মণ্ডল (৭৫) গতকাল বুধবার ভোরে উপজেলার নলকা ইউনিয়নের কুমাজপুর গ্রামে নিজের বাসায় মারা গেছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। দুপুর ১২টার দিকে উপজেলার সাহেবগঞ্জ শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আজাহার আলী খান
সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও সমাজসেবক আজাহার আলী খান (৭৭) গত মঙ্গলবার রাতে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টারে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানে লাশ দাফন করা হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি