শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল আউয়াল
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আবদুল আউয়াল গতকাল বুধবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। আবদুল আউয়াল স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাসস।

মো. নওয়াব আলী খান
অধ্যক্ষ মো. নওয়াব আলী খান (৮৮) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, সাত সন্তানসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যক্ষ নওয়াব আলী খান যশোরের কেশবপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। বিজ্ঞপ্তি।

আবু সাদাত মো. সায়েম
চট্টগ্রামের বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আবু সাদাত মো. সায়েম (১৩) গত সোমবার ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জেএসসির পাঁচটি পরীক্ষা হওয়ার পর সায়েম অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার তাকে ভর্তি করা হয় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ধরা পড়ে অনেক দিন আগেই তার শরীরে ঘাতক ব্যাধি ব্লাড ক্যানসার বাসা বেঁধেছে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিজ্ঞপ্তি।