শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরশাদুল হক

সাবেক সচিব মো. ইরশাদুল হক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ নভেম্বর ইন্তেকাল করেছেন (‍ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বহু বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। ইরশাদুল হক স্ত্রী, তিন মেয়ে ও নাতি-নাতনি এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গত শুক্রবার বাদ জুমা বারিধারা মসজিদে জানাজার পর কুমিল্লার চান্দিনা উপজেলার গোল্লাই গ্রামে মরহুমের দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।

 আবুল খয়ের খান

ঠাকুরগাঁও শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খয়ের খান (৮৬) গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বসিরপাড়ায় বড় মেয়ের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বাদ মাগরিব ঠাকুরগাঁও কেন্দ্রীয় বড় মসজিদে জানাজার পর শহরের পুরোনো গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খানের বাবা। পঞ্চগড় প্রতিনিধি

সেলিম আহমদ চৌধুরী

সিলেট জেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালাবাদ প্রবাসীকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম আহমদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা সিলেটের দক্ষিণ সুরমার পুরান তেতলী জামে মসজিদে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে। নিজস্ব প্রতিবেদক, সিলেট