শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিনা চৌধুরী
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মরহুম অধ্যাপক শাহাদাৎ হোসেন চৌধুরীর স্ত্রী সেলিনা চৌধুরী (৮৪) বার্ধক্যজনিত রোগে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বাদ আসর ধানমন্ডির ৭ নম্বর রোড মসজিদে জানাজার পর তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তিনি চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর ধানমন্ডির এক নম্বর রোডের ২৫/বি বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। সাংবাদিক ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী মরহুমের মেজো ছেলে। বিজ্ঞপ্তি।

আব্দুর রেজ্জাক
শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাপ্তাহিক শেরপুর-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, লেখক ও কবি মো. আব্দুর রেজ্জাক (৮৩) গতকাল মঙ্গলবার বিকেলে শহরের চকবাজার এলাকার নিজ বাসভবনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও দুই নাতিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসায় প্রথম ও রাত ১০টায় গ্রামের বাড়ি পাকুরিয়া খামারপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল। আব্দুর রেজ্জাকের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ মো. মাহমুদুল হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শোক প্রকাশ করেছেন। শেরপুর প্রতিনিধি