শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস বি এম আবুল কাসেম
চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস বি এম আবুল কাসেম গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিক্ষকতা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল বুধবার পশ্চিম কধুরখীল উচ্চবিদ্যালয় মাঠে তাঁর প্রথম এবং কধুরখীল সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে সিকদারবাড়ি কবরস্থানে দাফন করা হয়।