শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসহাক ব্যাপারী
বরিশালের ইসহাক ব্যাপারী (৮৫) গতকাল শুক্রবার ভোরে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন৷
গতকাল বাদ জুমা পাতারহাট জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম কালিকাপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷
ইসহাক ব্যাপারী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল হাই মাহবুবের বাবা৷ বিজ্ঞপ্তি৷

শাহজাহান নুরুস সামাদ চৌধুরী
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্টের সাবেক ডিন ও বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রতিষ্ঠাতা সহসভাপতি শাহজাহান নুরুস সামাদ চৌধুরী (৭৮) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বহু জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন৷ তাঁর কুলখানি গতকাল শুক্রবার বাদ আসর ধানমন্ডির নিজ বাসায় অনুষ্ঠিত হয়েছে৷ বিজ্ঞপ্তি ৷
মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ সালেহউদ্দিন
ভাষাসৈনিক ও বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ মে৷ এ উপলক্ষে আজ বাদ জোহর উত্তরায় (বাড়ি-২৩ই, রোড-৩, সেক্টর-১২, প্রিয়াংকা সিটি) ব্যারিস্টার সালেহউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷ এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর মোহাম্মদ সালেহউদ্দিনের বড় ছেলের বাড়িতে (১৩১/১, উত্তর বাসাবো) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷