শোক
এ বি এম আবুল কাশেম
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সাংসদ ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম আবুল কাশেম (৭৭) গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং আসরের নামাজের পর নিজ বাড়িতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর বড় ছেলে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
পরান আলী
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামের বাসিন্দা পরান আলী (১১০) গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
মো. সোহরাব খান
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব খান (৫৯) গত সোমবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।
হামিদা বেগম
ভোলার বাসিন্দা হামিদা বেগম (৫৩) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকার মিরপুরের আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। হামিদা ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রবীণ সাংবাদিক কমরেড মোবাশ্বির উল্লাহ চৌধুরীর স্ত্রী। ভোলা প্রতিনিধি