শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মোহাম্মদ গোলাম মোস্তফা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফা (৬৪) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।

রেণুবালা বৈষ্ণব
আঞ্চলিক গানের সম্রাট শ্যামসুন্দর বৈষ্ণবের স্ত্রী রেণুবালা বৈষ্ণব (৭৮) গতকাল বুধবার সকালে চট্টগ্রামের নন্দীরহাটের নিজ বাড়ি বৈষ্ণব আখাড়ায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে যান। গতকাল বিকেলে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম